ঘুষ মামলায় সেন্ট্রাল এক্সাইজ সুপারিনটেনডেন্টকে ৪ বছরের সশ্রম কারাদন্ড সিবিআই আদালতের

শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ ৩০ হাজার টাকা ঘুষের মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করলো সিবিআই এর বিশেষ আদালত।সেন্ট্রাল এক্সাইজ সুপারিনটেনডেন্ট অচিন্ত্য কুমার প্রামাণিককে দোষী সাব্যস্ত করে চার বছরের সশ্রম কারাদন্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  


জানা গিয়েছে, এই মামলাটি ২০১৫ সালের।কোচবিহার জেলার এক কারখানার মালিক ধনঞ্জয় দাস সেন্ট্রাল এক্সাইজ সুপারিনটেনডেন্ট অচিন্ত্য কুমার প্রামাণিকের বিরুদ্ধে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করার অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে সিবিআই।পরিকল্পনা অনুযায়ী, কারখানার মালিক ১ লক্ষ টাকার পরিবর্তে ৬০ হাজার টাকা দিতে রাজি হন।এরপর ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করে সিবিআই।


এরপর সিবিআইয়ের বিশেষ আদালতে মামলার শুনানি হয়। দীর্ঘদিন মামলা চলার পর আদালত অচিন্ত্য কুমার প্রামাণিককে দোষী সাব্যস্ত করে। অভিযুক্তকে চার বছরের সশ্রম কারাদন্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *