ফাঁসিদেওয়া, ৩১ মার্চঃ গ্রামে গ্রামে প্রচারে তৃণমূল প্রার্থী।বুথ ধরে ধরে প্রচারে নেমেছেন ফাঁসিদেওয়া বিধানসভার তৃণমূল প্রার্থী রিনা টোপ্পো এক্কা।
মঙ্গলবার ফাঁসিদেওয়ার বড়পথু এলাকায় প্রচার সারেন তৃণমূল প্রার্থী। এদিন ফাঁসিদেওয়া ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি আখতার আলি, যুব সভাপতি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।পাশাপাশি দলীয় কর্মীদের নিয়ে সভা ও মিছিল করেন।
