উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে জলপাইগুড়িতে দুর্ঘটনা, আহত হলেন শিক্ষকেরা

জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা।দুর্ঘটনার কবলে পড়লেন শিক্ষকরা।আজ সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বালাপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে।


জানা গিয়েছে, এদিন একটি ম্যাজিক ভ্যানে চেপে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িতে যাচ্ছিলেন শিক্ষকরা।অভিযোগ, পেছন থেকে একটি চারচাকার গাড়ি এসে ধাক্কা মারে ওই ম্যাজিক ভ্যানে।ঘটনায় জখম হন শিক্ষকরা।

ঘটনার জেরে উত্তেজিত জনতা চারচাকার গাড়িটিতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমছে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *