সেবক রোডে শপিংমলের ওপরে নির্মিত অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম

শিলিগুড়ি,৯ আগস্টঃ অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম।ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি শহরের অবৈধ নির্মাণ নির্মূলে দিনরাত কাজ করে চলেছে পুরনিগম।শুক্রবার সেবক রোডের একটি শপিংমলের ওপরে নির্মিত অবৈধ নির্মাণ ভেঙে দেয় পুরনিগম।


জানা গিয়েছে, শপিংমলের ওপরে কোনোরকম বৈধ প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছিল ওই ঘরটি।এরপরই পুরনিগমের তরফে নোটিশ জারি করে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ।অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন পুরনিগমের আধিকারিকেরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *