শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডলের বাড়িতে গভীর রাতে হামলা ও ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ।এই ঘটনার প্রতিবাদে রবিবার মিছিল বের করা হল।
বিজেপির অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে এই হুমকি ও সন্ত্রাস চালানো হয়েছে।এদিন এয়ারভিউ মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে।
অভিযোগ, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে বিজেপি সভাপতির বাড়িতে হামলা চালানো হয়েছে।ফোনে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ।এই ধরনের ঘটনা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।
বিজেপি সংখ্যালঘু মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি জীতেন্দ্র সরিন বলেন, এই সন্ত্রাস ও হুমকির রাজনীতির বিরুদ্ধে বিজেপি চুপ থাকবে না। প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
