চোপড়া থেকে উদ্ধার শিলিগুড়ির চুরি যাওয়া বাইক, গ্রেফতার ১

শিলিগুড়ি,৫ ফেব্রুয়ারিঃ উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে শিলিগুড়ির চুরি যাওয়া  বাইক উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ।ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম এমডি সেরিপ।চোপড়ার লালুগছ এলাকার বাসিন্দা ধৃত।  


গত বছরের অক্টোবরে মাটিগাড়া হাট থেকে চুরি যায় পালপাড়ার বাসিন্দা মিঠুন রায়ের মোটর বাইক।ঘটনার পর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিঠুন।অবশেষে প্রায় ৪ মাস পর চোপড়া থেকে সেই চুরি যাওয়া বাইকটি উদ্ধার করেছে পুলিশ।

গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে চোপড়া থানার পুলিশকে নিয়ে লালুগছে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ।এমডি কাদির নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি।তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।অন্যদিকে রাতেই এমডি সেরিপকে নিয়ে মাটিগাড়ায় পৌছায় পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *