শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ লোকালয়ে ঝাঁকে ঝাঁকে শকুনের দেখা মিলল। এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল ফুলবাড়ির জটিয়াকালি সংলগ্ন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকায় একটি মাঠে বিভিন্ন পশুর মৃতদেহ ফেলা হয়। সেই কারণেই খাবারের সন্ধানে শকুনের দল এখানে ভিড় জমাচ্ছে বলে মনে করা হচ্ছে। দিনের বেশিরভাগ সময় সীমানা প্রাচীর উপর, বিদ্যুতের খুঁটি ও খোলা জায়গায় শকুনদের বসে থাকতে দেখা যাচ্ছে।
এলাকাবাসীর একাংশের দাবি, আগে এই এলাকায় এত সংখ্যক শকুন দেখা যায়নি। হঠাৎ করে লোকালয়ে এভাবে শকুনের আনাগোনায় উদ্বেগ বাড়ছে।
