শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ হোলিতে শিলিগুড়ি সহ দার্জিলিংয়ে বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ মদ।৩ দিনে দার্জিলিং জেলায় ১১ কোটি টাকার বেশী মদ বিক্রি হয়েছে।
আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত দার্জিলিং জেলায় মোট ১১ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার টাকার মদ বিক্রি হয়েছে।
গত ২ তারিখে ৪ কোটি ১০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।৩ তারিখে ৬ কোটি ৮৭ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে এবং ৪ তারিখ ১ কোটি ৯৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। শিলিগুড়ি থেকে পাহাড়ে মদের দোকানগুলিতে প্রচুর মানুষের ভিড় ছিল, যার ফলে এবছর উল্লেখযোগ্য পরিমাণে মদ বিক্রি হয়েছে।গত বছরের তুলনায় এবছর রাজস্বের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
