‘হাউজিং ফর অল’ বিভাগের উপভোক্তাদের হাতে চেক তুলে দিলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি: শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘হাউজিং ফর অল’ বিভাগের উপভোক্তাদের হাতে চেক তুলে দিলেন মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের চেয়ারম্যান, ডেপুটি মেয়র, মেয়র পারিষদ ও কাউন্সিলররা।


জানা গিয়েছে, এদিন ৮ থেকে ১০টি পরিবারের হাতে  চেক তুলে দেওয়া হয়।মেয়র জানান, গত কয়েক দিনের মধ্যে মোট ৭৩৮ জন উপভোক্তার হাতে গৃহনির্মাণের আর্থিক সহায়তার টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

এদিন অনুষ্ঠানে আশাকর্মীদের সঙ্গেও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেট ঘোষণার পর তাঁদের আয় বৃদ্ধি এবং ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


মেয়র গৌতম দেব জানান, আশাকর্মীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য দাবি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন সদা সচেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *