শিলিগুড়ি,৩ ফেব্রুয়ারী: শিলিগুড়িতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (ICAI)-র নবনির্মিত ভবনের উদ্বোধন করা হল।মঙ্গলবার শিলিগুড়ির কাওয়াখালি নিউ টাউনশিপে নতুন এই ভবনের উদ্বোধন হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ICAI -এর সভাপতি সিএ চরণজ্যোত সিং নন্দা , কেন্দ্রীয় পরিষদের সদস্য, শীর্ষ আধিকারিক ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসরা।
এই ভবনের মাধ্যমে উত্তরবঙ্গের শিক্ষার্থী ও পেশাজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা আধুনিক সুযোগ-সুবিধা পাবেন, যা তাঁদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সহায়ক হবে।এই ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে শিলিগুড়ি ও উত্তরবঙ্গে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেশার প্রসার এবং পেশাগত উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হল বলে মনে করা হচ্ছে।
ICAI -এর সভাপতি বলেন, এই নতুন ভবন উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য একটি শক্তিশালী পেশাগত পরিকাঠামো গড়ে তুলবে। প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং বিভিন্ন পেশাগত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
