শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির শালবাড়ি এলাকার একটি বেসরকারি ইনস্টিটিউট রাতারাতি ভোকেশনাল সেন্টারে রূপান্তরিত হওয়ার অভিযোগ।এই ঘটনায় আজ শিলিগুড়ি আদালত চত্বরে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীরা।
বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা জানান, প্রতিষ্ঠানটির স্বীকৃতি ও বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরেই সংশয় ছিল।হঠাৎ করেই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ভোকেশনাল সেন্টার হিসেবে ঘোষণা করা হয়।এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে।
এই বিষয়ে আইনজীবী বন্দনা রাই অভিযোগ করেন, এই ধরনের আরও একাধিক ভুয়ো সংস্থা শিক্ষার নামে প্রতারণা চালাচ্ছে।ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি।
