রাজগঞ্জে ‘জলস্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ জলের পাইপ লাইনের কাজের শিলান্যাস করলেন বিধায়ক

রাজগঞ্জ ১৯ আগস্টঃ ‘জলস্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ জলের পাইপ লাইনের কাজের শিলান্যাস হল রাজগঞ্জে।


শুক্রবার রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের মহানপাড়ায় এই কাজের শিলান্যাস করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও  কারিগরি দপ্তরের উদ্যোগে ৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৫০ কিলোমিটার বিশুদ্ধ জলের পাইপ লাইন বসানো হবে জানা গিয়েছে।

এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ জলসম্পদ দপ্তরের উদ্যোগে আজ রাজগঞ্জের সুখানি অঞ্চলে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের পাইপ লাইনের কাজ শুরু করা হল।এই পাইপ লাইনের ফলে সুখানি অঞ্চলে প্রায় ৫,১৮৩ টি পরিবারকে বিশুদ্ধ জল সরবরাহ করা হবে।২০২৪ এর মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ জল সরবরাহ করা হবে বলে জানান তিনি।


এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, সুখানি অঞ্চলের প্রধান সম্পা দত্ত,রতন দত্ত, ফরজান আলী সহ অন্যান্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *