জলপাইগুড়ি, ৮ এপ্রিলঃ ছাগল খেতে এসে ধরা পড়লো ১৬ ফুট লম্বা অজগর।জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি সংলগ্ন ঝাড় মাতিয়ালি এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিশালাকার অজগর একটি ছাগল ধরে নিয়ে তিস্তা নদীর খালে নেমে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা।তবে পৌঁছানোর আগেই অজগরটি ছাগলটিকে মেরে ফেলে।পরে বনকর্মীরা বিশাল আকৃতির অজগরটিকে উদ্ধার করে।
বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৪৫ কেজি।অজগরটিকে লাটাগুড়ি জঙ্গলের ছেড়ে দেওয়া হয়েছে।
