গভীর রাতে জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু এক তরুণীর 

জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মৌলানি ওভারব্রিজ এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে জলপাইগুড়ি থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে ছয়জন একটি গাড়িতে রওনা দেন। ওভারব্রিজে ওঠার সময় আচমকা একটি কুকুর চলে আসে।কুকুরটিকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।
বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে।আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তরুণী পৌলমী বাগচীকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।তাদের চিকিৎসা চলছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *