রাজগঞ্জ, ২৪ ফেব্রুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল বাঁশ বোঝাই লরি।ঘটনায় আহত হলেন লরির চালক। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের তালমা সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে বাঁশ বোঝাই একটি লরি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেইসময় তালমা সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়।
ঘটনায় লরির চালক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিকে উদ্ধার করছে পুলিশ।
