ফুলবাড়ি, ২৫ ডিসেম্বরঃ ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায় উদ্ধার হল এক মহিলার মৃতদেহ।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃত মহিলার নাম মনেশ্বরী রায়।বাড়ি ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোবাভিটা এলাকায়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের আট নম্বর লকগেট এলাকায় জলে ভাসতে থাকা একটি দেহ দেখতে পান।খবর ছড়িয়ে পরতেই ঘটনাস্থলে ভিড় জমায় সকলে।
পরিবার সূত্রে খবর, গত সাত দিন ধরে নিখোঁজ ছিলো ওই মহিলা।ব্যারেজে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে দেহটি শনাক্ত করেন।
এরপর খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
কীভাবে মহিলার মৃত্যু হলো, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
