ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত ফাঁসিদেওয়ার বিস্তীর্ণ এলাকা, উড়ে গিয়েছে বহু বাড়ির টিনের চাল

ফাঁসিদেওয়া, ২৮ মার্চঃ ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত হল ফাঁসিদেওয়ার বিস্তীর্ণ এলাকা। শুক্রবার রাতে আধঘণ্টার ঝড়ে তছনছ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বাদলাকাটা, ভরিয়াখালি, মধুপুর, মিনি ঢাকপাড়া এলাকা।


জানা গিয়েছে, সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মিনি ঢাকপাড়া গ্রাম।এই গ্রামে ৪০টির বেশি বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে গিয়েছে। এতেই আতঙ্কিত গ্রামবাসীরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে খাদ্যসামগ্রী।

পাশাপাশি আনারস, ভুট্টা চাষীদের মাথায় হাত। ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হ‌ওয়ায় নষ্ট হয়েছে ভুট্টা ও আনারসের চাষের ফসল। ঝড়ের তান্ডবে রাস্তায় উপড়ে পড়েছে বড় বড় গাছ।বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি গ্রাম। এই পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আশায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *