ঝড়ের তান্ডবে লন্ডভন্ড ফুলবাড়ি ও রাজগঞ্জের একাধিক এলাকা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

ফুলবাড়ি, ১৭ মার্চঃ ঝড়ের তান্ডবে লন্ডভন্ড একাধিক এলাকা, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি।ঝড়ের তান্ডবে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং রাজগঞ্জের একাধিক জায়গায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
জানা গিয়েছে, গতকাল রাতে জটিয়াকালি সংলগ্ন জয়দেব ভিটা এলাকায় প্রায় ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তীব্রতায় কয়েকটি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। কোথাও আবার বাড়ির উপর গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।ঝড়ের জেরে একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু জায়গা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলি জানান, হঠাৎ করেই রাতে ঝড় শুরু হওয়ায় প্রস্তুতির কোনও সুযোগই পাননি তারা। অনেকের ঘরের চাল ভেঙে পড়ে, কেউ আবার অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। ক্ষতিগ্রস্তরা বলেন, আমরা দিন আনা খাওয়া মানুষ। এই অবস্থায় কিভাবে ভাঙা ঘর মেরামত করব, তা বুঝে উঠতে পারছি না।দ্রুত সহায়তার দাবি তুলেছেন তারা।পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *