“কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় বামেদের কোনও ক্ষতি হবে না”-মহম্মদ সেলিম

শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় বামেদের কোনও ক্ষতি হবে না বলে স্পষ্ট জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


শুক্রবার অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট জোটের অবস্থান স্পষ্ট করেন মহম্মদ সেলিম।

এদিন মহম্মদ সেলিম বলেন, কংগ্রেসের সঙ্গে আমাদের কখনও জোট ছিল না, ছিল শুধুমাত্র আসন সমঝোতা।গত বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ও সিপিএমের কোনও যৌথ কর্মসূচি হয়নি। কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনও অবস্থান নেননি। তখনই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। পরে কংগ্রেস জানিয়ে দেয় তারা একা লড়বে। সেই অনুযায়ী আমরাও ২৯৪টি আসনেই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি।


হুমায়ুন কবিরের সঙ্গে সম্ভাব্য জোট প্রসঙ্গে তিনি বলেন, হুমায়ুন কবিরকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছিল, সেদিনই তিনি যোগাযোগ করেছিলেন।তিনি সিপিএমের সঙ্গে জোটে আগ্রহী।তবে আলোচনা মানেই জোট নয়।আগে সিপিএমের অন্দরেই আলোচনা হবে, এরপর শরিকদের সঙ্গে কথা বলা হবে।

এই প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, দুটো দলই আগে আসন সমঝোতা করে লড়েছিল, কেউই জিততে পারেনি। এখন সিপিএম জোট করতে আগ্রহী, কংগ্রেস নয়। মহম্মদ সেলিম, হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করছেন, দলের অনেকেই তার বিরোধিতা করছে। তবে এগুলো আলাদা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়। আমাদের এতে কোনও মাথাব্যথা নেই। আমরা সারাবছর মানুষের পাশে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *