ফুলবাড়ি, ৬ এপ্রিলঃ রাজনীতিতে ‘ফার্স্ট ডিভিশন’, জয়ের অঙ্ক কষে ফেললেন ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জনশীল শর্মা।
মনোনয়ন জমা দিয়েই আত্মবিশ্বাসে ভরপুর বার্তা দিলেন রঞ্জনশীল শর্মা। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে এসে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জনশীল শর্মা বলেন, “পলিটিক্সে আমি বরাবরই ফার্স্ট ডিভিশনের স্টুডেন্ট।বড় রেসের ঘোড়া এই রথ কেউ থামাতে পারবে না।”
নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, “ডাবগ্রাম-ফুলবাড়ির মানুষ নিশ্চিতভাবেই আমাদের সঙ্গে আছেন।আমি প্রতিবছর পড়াশোনা করে পরীক্ষায় বসি, আমার খাতা কখনও সাদা থাকে না। তাই চার তারিখের ফলাফল নিয়ে আমি সম্পূর্ণ নিশ্চিত।
এদিন তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। আগামীর লড়াইয়ে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী।
