যুবসাথী প্রকল্পের আবেদন শিবির শুরু রাজগঞ্জে 

রাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জে যুবসাথী প্রকল্পের আবেদন শিবির শুরু, উপচে পড়েছে ভিড়। 
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মতই আজ থেকে রাজগঞ্জ বিধানসভা এলাকায় শুরু হল যুবসাথী প্রকল্পের আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়ার প্রক্রিয়া। রাজগঞ্জ বিধানসভার আটটি অঞ্চলের যুবক-যুবতীদের জন্য বিশেষ এই শিবিরের আয়োজন করা হয়েছে। 
এদিন রাজগঞ্জ বিডিও অফিস সংলগ্ন রাজগঞ্জ ফায়ার ব্রিগেড-এর গ্রাউন্ডে শিবিরটি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বহু আবেদনকারী লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ ও জমা দেন। শিবির চত্বরে দেখা যায় উপচে পড়া ভিড়। প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিন শিবির পরিদর্শনে আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার এবং বিডিও সৌরভ কান্তি মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।শিবিরের সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেন এবং আবেদনকারীদের সঙ্গে কথাও বলেন তারা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। রাজগঞ্জ বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা করে দিন নির্ধারণ করা হয়েছে।১৫ ফেব্রুয়ারি – কুকুরজান গ্রাম পঞ্চায়েত,১৬ ফেব্রুয়ারি – সুখানি গ্রাম পঞ্চায়েত, ১৭ ফেব্রুয়ারি – সন্ন্যাসীকাটা,১৮ ফেব্রুয়ারি – বিন্নাগুড়ি, ১৯ ফেব্রুয়ারি – শিকারপুর, ২০ ফেব্রুয়ারি – পানীকৌরি, ২৩ ফেব্রুয়ারি – মান্তাদাড়ি,২৪ ফেব্রুয়ারি – মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের আবেদনকারীরা আবেদন করতে পারবেন। 
প্রশাসনের তরফে আবেদনকারীদের নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথিপত্র সহ শিবিরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *