শিলিগুড়ি,৫ ফেব্রুয়ারিঃ বুধবার দুপুরে শিলিগুড়ি জংশনের কাছে টোটো দাড় করিয়ে রেখে হোটেলে খাবার খেতে গিয়েছিলেন রমজান আলি।ফিরে এসে দেখেন সেখান থেকে ভ্যানিশ তাঁর টোটো।বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাননি টোটোর সন্ধান।
অবশেষে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।ঘটনার তদন্তে নেমে রাতেই রেগুলেটেড মার্কেট থেকে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করে পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয় দশরথপল্লীর বাসিন্দা উত্তম সূত্রধর নামে এক ব্যক্তিকে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
