গ্ৰামীণ এলাকায় চিকিৎসা পরিষেবায় নজর! খড়িবাড়ির রাঙালি প্রাথমিক হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস  

খড়িবাড়ি, ১৫ মার্চঃ গ্ৰামীণ এলাকায় চিকিৎসা পরিষেবায় নজর।ইন্ডোর ও আউটডোর পরিষেবার পাশাপাশি ১০ বেডের পরিষেবা চালু হচ্ছে খড়িবাড়ির রাঙালি প্রাথমিক হাসপাতালে। রাজ্য স্বাস্থ্য দফতরের আর্থিক সহযোগিতায় ১ কোটি ৪২ লক্ষ ৪৭ হাজার টাকায় তৈরি হবে নতুন ভবন।


খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এখানে আগে শুধু দিনেই ছিল আউটডোর চিকিৎসা পরিষেবা।চিকিৎসা পরিষেবা নিতে আসতেন বুড়াগঞ্জের ২০টি গ্ৰামের রোগীরা। তবে গর্ভবতী মহিলা থেকে শুরু করে অন্যান্য রোগীদের উন্নত চিকিৎসার জন্য ছুটতে হত ১০ কিলোমিটার দূরে নকশালবাড়ি হাসপাতাল বা খড়িবাড়ির হাসপাতালে।রোগী নিয়ে যেতেও নানান সমস্যায় পড়তে হতো।

সমস্যা সমাধানে দীর্ঘদিনের দাবি ছিল বেড যুক্ত দিবারাত্রি চিকিৎসা পরিষেবার।অবশেষে সেই দাবি পূরণ হল।দিবারাত্রি ১০ বেডের পরিষেবা চালু হচ্ছে রাঙালি প্রাথমিক হাসপাতালে।এদিন নতুন ভবনের শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।সঙ্গে ছিলেন মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি সহ অন্যান্য সদস্যরা এবং জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামাণিক। চিকিৎসা পরিষেবা উন্নত হওয়ায় খুশি স্থানীয়রা।


এদিন সভাধিপতি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে।রাঙালিতে এবার বিনামূল্যে উন্নত চিকিৎসা পাবে সাধারণ মানুষ।

জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামাণিক জানান,এখানে দিনে পরিষেবা থাকলেও রাতে কোনো পরিষেবা ছিল না। এবারে দিবারাত্রি ১০ বেডের পরিষেবা পাবেন রোগীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *