খড়িবাড়ি, ২ অক্টোম্বরঃ তৃণমূল আমলে শিলান্যাস হলেও কাজ হয়নি। পুজোর প্রাক্কালে আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নে জোড় নতুন বিজেপি সরকারের।
নতুন সরকারের ৫ মাসের মাথায় গ্রামীণ এলাকায় উন্নয়নের কাজে নামলো শিলিগুড়ি মহকুমা পরিষদ।মহকুমা পরিষদের অনগ্রসর শ্রেণী কল্যাণ তহবিল থেকে ২০ লক্ষ ৫৯ হাজার টাকা বরাদ্দে তৈরি হচ্ছে নতুন রাস্তা।
খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত এলাকা তিনতলায় হবে ৪৫০ মিটার পিচের রাস্তা।এদিন সেই রাস্তার কাজের শিল্যানাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওঁরাও।
শিল্যানাসের পর অজয় ওঁরাও বলেন, এই রাস্তার কাজ ৮ মাস আগেই হয়ে যাওয়ার কথা ছিল। আগের সরকার অজ্ঞাত কারনে কাজটি করেননি। বিজেপি সরকারে আসার পর দার্জিলিং জেলাশাসক ও মহাকুমা পরিষদের আধিকারিকদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত কাজ আটকে রয়েছে এবং শুরু করা যায়নি তা অবিলম্বে শুরু করার। সেই মতো আজ এই রাস্তার শিল্যানাস হল। আগামীদিনে স্বচ্ছতার সঙ্গে কাজ না করলে ঠিকাদারি সংস্থা ব্ল্যাক লিস্ট করার হুঁশিয়ারি দেন চেয়ারম্যান।
অন্যদিকে, মাটির রাস্তা হওয়ায় চলাচলে অসুবিধা হত। স্বাধীনতার পর এই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি সকলে।





