শিলিগুড়ি, ২ অক্টোবরঃ শিলিগুড়ির খালপাড়া এলাকায় ব্রাউন সুগারের কারবার চালানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করলো খালপাড়া ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম এমডি নন্দু, এমডি বিকি এবং দীপক কাহার।
অভিযোগ, খালপাড়া এলাকার বিভিন্ন অলিগলি সহ শিলিগুড়ি শহরের একাধিক জায়গায় দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার বিক্রির সঙ্গে তারা যুক্ত। গত মাসেও খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেফতার করেছিল পুলিশ।
এরপর তদন্তে আরও কয়েকজনের নাম উঠে আসে।সেই তদন্তের ভিত্তিতেই আজ তিনজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।





