শিলিগুড়ি,২ অক্টোবরঃ প্রতিবেশী নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিজয় রায়। শান্তিপাড়ার বাসিন্দা।
অভিযোগ, ওই নাবালিকা অভিযুক্ত বিজয় রায়কে ‘দাদু’বলে ডাকত। সেই পরিচিতির সুযোগ নিয়ে অভিযুক্ত নাবালিকাকে নানা ধরনের কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। বিষয়টি নাবালিকা পরিবারের সদস্যরা জানার পর নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে বিজয় রায়কে গ্রেফতার করে। শুক্রবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





