শিলিগুড়ি, ২ অক্টোবরঃ মাদক কারবারের অভিযোগে শিলিগুড়ির হেমন্ত বসু কলোনি থেকে এক মহিলাকে গ্রেফতার করলো খালপাড়া ফাঁড়ির পুলিশ। ধৃত মহিলার নাম চাঁদনি খাতুন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছিল চাঁদনি খাতুনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই আজ খালপাড়া ফাঁড়ির পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।এরপরই গ্রেফতার করা হয় মহিলাকে।
স্থানীয় বাসিন্দাদের একাংশেরও অভিযোগ, দীর্ঘদিন ধরে মহিলা এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।গোটা ঘটনার তদন্তে নেমেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ।




