শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ নেপালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুলপাতি উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হলেন বহু মানুষ।এই শোভাযাত্রাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় শহরজুড়ে।
নেপালি সম্প্রদায়ের দুর্গাপুজো তথা দশাই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হল ফুলপাতি। এই উৎসবের মধ্য দিয়ে ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরম্পরাকে উদযাপন করেন নেপালি সম্প্রদায়ের মানুষ। ফুলপাতি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
উৎসবকে কেন্দ্র করে শহরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।





