শিলিগুড়ি, ২ অক্টোবরঃ চুরির কয়েক ঘণ্টার মধ্যেই নগদ টাকা, নথিপত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করলো পুলিশ।ঘটনায় গ্রেফতার ১ জন।
জানা গিয়েছে, শিলিগুড়ির হাতিমোড় এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর মীরা লেপচা শিলিগুড়ি থানায় অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে।তার কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া সামগ্রী মীরা লেপচার হাতে তুলে দেওয়া হয়।টাকা ও নথিপ ফিরে পেয়ে স্বস্তিতে তিনি।
মীরা লেপচা জানান, প্রথমে ভাবতেই পারেননি এত দ্রুত তার চুরি যাওয়া টাকা ও নথী ফিরে পাবেন।দ্রুত তৎপরতার জন্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি।ওই টাকা তার এক আত্মীয়ের চিকিৎসার জন্য রাখা হয়েছিল। তার আত্মীয় বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার খরচ মেটানোর জন্যই টাকা বাড়িতে রাখা হয়েছিল।
চুরি যাওয়া টাকা এবং গুরুত্বপূর্ণ নথি দ্রুত উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে বলে জানান তিনি।




