শিলিগুড়ি, ৩০ সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে অশান্তি ও হেনস্থার অভিযোগ তুলে পথে নামলো এবিভিপি। এদিন এবিভিপি’র তরফে প্রতিবাদ মিছিল বের করা হয়।
এবিবিপি উত্তরবঙ্গ যুগ্ম সম্পাদক অনিকেত দে সরকার বলেন, কলেজ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দ এবং ভারতমাতার প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদেই আজকের এই মিছিল।এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
এসএফআই ও আইএসএফের মতো সংগঠনগুলি কলেজ ক্যাম্পাসে অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ।কলেজ ক্যাম্পাসে অশান্তি বরদাস্ত করা হবে না। ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে এবিভিপির তরফে স্পষ্ট জানানো হয়েছে।





