বাগডোগরা, ২৯ সেপ্টেম্বরঃ বাগডোগরার অদূরে মাদক ডেলিভারি করতে এসে গ্রেফতার হল মাদক ব্যবসায়ী।ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকেও।
এদিন গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগরা কেষ্টপুর এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ। সেখানেই মাদক হাতবদল করতে এসে গ্রেফতার হয় ৩ মাদক কারবারি।বিলাসবহুল গাড়িতে মাদক ডেলিভারি নিতে এসে গ্রেফতার হয় দম্পতি।
পুলিশ সূত্রে খবর, মালদার কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে বাগডোগরায় এসেছিল তারাপদ মন্ডল। নকশালবাড়ির দম্পতি সেই মাদক নিতে গিয়েছিল।ধৃত দম্পতির নাম মহম্মদ আনিসুল ও তার স্ত্রী সাইগাম খাতুন।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ২৯২ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়। আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।





