শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি দার্জিলিং জেলা কংগ্রেসের।
সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে এই কর্মসূচিতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয় এবং তার গ্রেফতারের দাবিও জানানো হয়।
সোমবার শিলিগুড়ি জংশনের কাছে বাবাসাহেব বিআর আম্বেদকর-এর মূর্তির পাদদেশ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।মিছিলটি মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
কংগ্রেসের অভিযোগ, ‘SIR’ প্রক্রিয়ার নামে শাসকদলের প্রভাবে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং অবিলম্বে পদক্ষেপের দাবি জানায়।





