ফাঁসিদেওয়া, ৩ এপ্রিলঃ পাওয়া যায়নি বিধায়ককে।সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন খোদ বিজেপির মন্ডল সহ-সভাপতি।এদিন কার্যত সাংসদকে হাত জোড় করেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জানা গিয়েছে, এদিন ফাঁসিদেওয়ার বিজলিমনি চা বাগানে প্রচারে যান সাংসদ রাজু বিস্ত। সেখানে বিজেপি বিধায়কের ভূমিকা নিয়ে সাংসদের কাছে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি মন্ডল সহ সভাপতি সন্তোষ কুমার ঝা।
বিক্ষুব্ধ বিজেপি মন্ডল সহ-সভাপতি অভিযোগ করে বলেন, সাংসদ আপনি চা বাগানে নজর দিন।বিধায়ক এলাকায় নজর দেয় না।কোনো কাজ করেননি বিধায়ক।দূর্ঘটনায় পড়েও বিধায়কের কোনো সহযোগিতা পাইনি বলে অভিযোগ করেন তিনি।
পাল্টা বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ বলেন, ওনার মানসিক সমস্যা রয়েছে। রাজু বিস্ত তা বুঝে গিয়েছেন। অনেক সাধারণ মানুষ বিধায়ক কি উন্নয়ন করতে পারেন তা বুঝতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।তৃণমূল কোর্ডিনেটর কাজল ঘোষ কটাক্ষ করে বলেন, এটা হওয়ার ছিল। অনেক বিজেপি নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি।আমাদের তো ক্ষোভ দেখায় না কেউ। বিজেপি নেতাই এই কথা বলে ভালো করেছেন বলে জানান তিনি।
