শিলিগুড়িতে কিশোরীর অস্বাভাবিক মৃ*ত্যু, পরিবারের সঙ্গে দেখা করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি, ২৪ মার্চঃ শিলিগুড়িতে কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করলেন মেয়র তথা শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।


এদিন তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক, বরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জী সহ অন্যান্যরা।পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন মেয়র।

একই সঙ্গে এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু না করে সকলকে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান গৌতম দেব।দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *