ওয়াও মোমোর কারখানায় মৃত্যুর ঘটনায় শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচী

শিলিগুড়ি,২৯ জানুয়ারিঃ কলকাতায় ওয়াও মোমোর কারখানায় অগ্নিদগ্ধ হয়ে কর্মীদের মৃত্যুর ঘটনায় শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি করল সিআইটিইউ। বৃহস্পতিবার বাঘাযতীন পার্কের সামনে কোম্পানির আউটলেটের বাইরে বিক্ষোভ দেখানো হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিআইটিইউ দার্জিলিং জেলা সাধারণ সম্পাদক গৌতম ঘোষ।


২৬শে জানুয়ারি কলকাতার মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক কর্মীর মৃত্যু হয়েছে এবং এখনও পর্যন্ত কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিআইটিইউ। পাশাপাশি, যেসব পরিবার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ অবিলম্বে দেওয়ার দাবি করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *