ফের শহরজুড়ে শীতের আমেজ! ঘন কুয়াশায় ঢাকলো শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকা

শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ ফের ঘন কুয়াশায় চাদরে ঢেকেছে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকা।শীতের বিদায় লগ্নে ফিরে এল শীতের আমেজ। 
শুক্রবার ভোরে শিলিগুড়ি শহর ও সংলগ্ন ফুলবাড়ি, আমবাড়ি সহ একাধিক এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায়।কয়েক মিটার দূরের দৃশ্যও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।সতর্কতার সঙ্গে ধীর গতিতে চলতে দেখা যায় ছোট-বড় সমস্ত যানবাহনকে। 
হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল যানবাহন।আবহাওয়ার এই বদলে ফের শীতের আমেজ শহরজুড়ে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *