নেপালে চিতাবাঘের ছাল পাচারের ছক! বনদফতরের অভিযানে গ্রেফতার ১  

শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ  গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের পর্দা ফাঁস করলো বনদফতর।


জানা গিয়েছে, দার্জিলিং ওয়াইল্ডলাইফ ডিভিশনের সুকনা রেঞ্জের রেঞ্জার দীপক রসাইলির নেতৃত্বে একটি টিম শনিবার রাতে ১০ নম্বর এশিয়ান হাইওয়ের মাটিগাড়া এলাকায় একটি বাসস্ট্যান্ডে অভিযান চালায়।

গ্রেফতার করা হয় শিলিগুড়ির এক ব্যক্তিকে।তার কাছ থেকে উদ্ধার হয় চিতাবাঘের ছাল।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চিতাবাঘের ছাল নেপালে পাচারের পরিকল্পনা ছিল।আন্তর্জাতিক পাচার চক্রের অন্যান্য সদস্যদের খোঁজ শুরু করেছে বনদফতর।


ধৃতকে আজ কার্শিয়াং এসিজিএম আদালতে পেশ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *