বিহারে মদ পাচারের পর্দাফাঁস! লক্ষাধিক টাকার মদ সহ গ্রেফতার ১ 

শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ হোলির আগে বিহারে মদ পাচারের পর্দাফাঁস।ঘটনায় একজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম গোবিন্দ কুমার প্রসাদ। 
জানা গিয়েছে, হোলির আগে বিহারে মদের চাহিদা বেড়েছে।গতকাল রাতে গোবিন্দ কুমার প্রসাদ সিকিম থেকে অবৈধভাবে বিদেশী মদ কিনে বিহারে পাচারের উদ্দেশ্যে জংশনে পৌছায়।
এই খবর পেয়ে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দ কুমার প্রসাদকে আটক করে তল্লাশি চালায়। তার ট্রলি ব্যাগ থেকে প্রচুর পরিমাণে মদের বোতল উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
 
ধৃতের কাছে কোনও বৈধ নথী ছিল না।এরপরই গ্রেফতার করা হয় তাকে।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *