লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধিতে অভিনবভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলো রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেস

রাজগঞ্জ, ২০ ফেব্রুয়ারিঃ লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধিতে প্রতীকীভাবে ‘মা লক্ষ্মী’র রূপে বরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করলো রাজগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেস।


শুক্রবার রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাবের মাঠে আয়োজিত হয় কর্মীসভা। সভায় রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানান উপস্থিত মহিলারা। প্রতীকীভাবে ‘মা লক্ষ্মী’র রূপে বরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এদিন সভায় রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলির উপকারিতা তুলে ধরতে প্রদর্শিত হয় চলচ্চিত্র ‘লক্ষ্মী এলো ঘরে’।


সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী নূরজাহান বেগম, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ,সহ সভাধিপতি সীমা চৌধুরী, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার এবং রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সর্বানী ধারা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *