শিলিগুড়ির মাদানী বাজারে একটি দোকানে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ৬ মার্চঃ শিলিগুড়ির মাদানী বাজার এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা দোকানে ঢুকে বেশকিছু দামি সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক প্রথমে দোকানের সিলিং ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভেতরে ঢুকে দেখেন বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।এরপরই চুরির বিষয়টি নজরে আসে। 
ঘটনার পরই নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *