আশিঘর সংলগ্ন এলাকায় পুলিশের অভিযান, মাদক সহ গ্রেফতার মা ও মেয়ে

শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ আশিঘর সংলগ্ন পাপিয়া পাড়া এলাকায় পুলিশের অভিযান।মাদক ও নগদ টাকা সহ গ্রেফতার মা ও মেয়ে।


জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন পাপিয়া পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও প্রায় ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃত দুজনের নাম অঞ্জু দাস এবং তার মেয়ে শুক্লা দাস।  

অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পরিবার মাদক কারবারের সঙ্গে যুক্ত।প্রথমদিকে অঞ্জু দাসের ছেলে এই ব্যবসা চালাত।কয়েক বছর আগে এক পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়।এরপর থেকেই মা ও মেয়ে যৌথভাবে এই কারবার চালিয়ে আসছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।


এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *