মহাশিবরাত্রি উপলক্ষে রাজগঞ্জের ভদ্রেশ্বর মন্দিরে জোর কদমে চলছে পুজো ও মেলার প্রস্তুতি

রাজগঞ্জ, ১৩ ফেব্রুয়ারিঃ মহাশিবরাত্রি উপলক্ষে রাজগঞ্জের ঐতিহ্যবাহী ভদ্রেশ্বর মন্দিরে ৭৫তম শিবপুজো পুজো ও ৪ দিন ব্যাপি মেলার জোর কদমে চলছে প্রস্তুতি।শুরু হয়েছে ভদ্রেশ্বর মন্দির প্রাঙ্গন সাজিয়ে তোলার কাজ।


রাজগঞ্জের কালীনগরের কাছে অবস্থিত এই প্রাচীন মন্দিরকে কেন্দ্র করে এলাকায় বহু কাহিনী ও লোকবিশ্বাস প্রচলিত রয়েছে।প্রতিবছর শিব চতুর্থীতে এখানে শিবপুজো ও মেলার আয়োজন করা হয়।

মন্দির কমিটির সদস্যরা জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চার দিনব্যাপী মেলা। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে বহু দোকানদার তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন। মেলা প্রাঙ্গণে দোকান বসানোর কাজ জোরকদমে চলছে।
রাজগঞ্জ ব্লক ছাড়াও জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর ভক্তরা পুজো দিতে আসেন। এবছরও কয়েক হাজার মানুষের সমাগম হবে বলে আশাবাদী আয়োজকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *