ফুলবাড়ি, ২৬ সেপ্টেম্বরঃ ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, শনিবার সকালে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের ৯ নম্বর লক গেটে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। উদ্ধারকারী দলকে সঙ্গে নিয়ে ব্যারেজে পৌঁছে জল থেকে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয়।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর।তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।





