শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ চিকিৎসার নাম করে মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ।ঘটনায় গ্রেফতার হল ব্যক্তি।ধৃতের নাম নজরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির প্রধাননগর এলাকার বাসিন্দা এক মহিলা প্রায় আট মাস আগে চিকিৎসার জন্য ব্যক্তির কাছে যান।সেইসময় চিকিৎসার সুযোগ নিয়ে মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণ করেন বলে অভিযোগ।দীর্ঘদিন পর সোমবার এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা।
মহিলার অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির শারীরিক সম্পর্ক ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ব্যক্তিকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। অভিযুক্তের ভালোবাসা মোড় এলাকায় একটি চেম্বার রয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
