নকশালবাড়ি, ১৬ মার্চঃ ইন্দো-নেপাল সীমান্ত লাগয়ো নকশালবাড়ির রথখোলা মোড়ে অভিযান চালিয়ে ১ কেজি ১১৮ গ্ৰাম ব্রাউন সুগার সহ ১ যুবককে গ্রেফতার করলো পুলিশ।
জানা গিয়েছে, মালদা থেকে ট্রেনে চেপে নকশালবাড়িতে আসে ওই যুবক। নকশালবাড়ি রথখোলা মোড়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে যুবকের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ১১ টি প্লাস্টিকের বাক্স। বাক্স খুলতেই উদ্ধার হয় ১১টি প্যাকেটেব্রাউন সুগার। যার ওজন প্রায় ১ কেজি ১১৮ গ্ৰাম ব্রাউন সুগার।
এরপরই যুবককে গ্ৰেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম আবুল কাশীম (২৭)।মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃত মালদা থেকে মাদক নিয়ে হাতবদলের উদ্দেশ্যে এসেছিল।ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ।
