শিবমন্দিরে স্ত্রীকে খুনের ঘটনায় মালদা থেকে গ্রেফতার অভিযুক্ত স্বামী 

শিলিগুড়ি, ৯ এপ্রিলঃ শিলিগুড়ির মাটিগড়া থানা অন্তর্গত শিবমন্দির হালের মাথা এলাকায় স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করলো পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তার স্ত্রীকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করে।
প্রসঙ্গত, অভিযুক্ত অনিন্দ ব্যানার্জী বুধবার সকালে পুলিশকে ফোন করে জানান তিনি তার স্ত্রী দেবলীনা ব্যানার্জীকে খুন করেছেন এবং মৃতদেহ বাড়িতেই রয়েছে।খবর পেয়ে পুলিশ পৌঁছে ফ্ল্যাটের চারতলা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করে। 
এদিকে ঘটনার পর অভিযুক্ত তার সন্তানকে নিয়ে পালিয়ে যায়। তদন্তে নেমে মালদা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।এরপর তাকে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয়। 
মৃত দেবলীনা ব্যানার্জী একজন স্কুল শিক্ষিকা ছিলেন।অভিযুক্ত স্বামী ব্যাংক কর্মচারী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *