জলপাইগুড়ি, ৩ এপ্রিলঃ শ্বাশুড়িকে খুন করে ঝোপের আড়ালে মাথা লুকিয়ে রেখেছিল জামাই।বৃদ্ধার মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনার ৫ দিনের মধ্যে বৃদ্ধার মাথা এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বানিজ্যের হাট এলাকায় সমিজা খাতুন নামে এক বৃদ্ধার মুন্ডুহীন দেহ উদ্ধার হয়।পুলিশ তদন্তে নেমে বৃদ্ধার জামাই আলামিন হককে গ্রেফতার করে।
আদালতে পেশ করে তাকে রিমান্ডে নেওয়া হয়।এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত জামাই।পাশাপাশি লুকিয়ে রাখা মাথা এবং অস্ত্রের হদিস দেয় সে।এরপর অভিযুক্তকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে বৃদ্ধার কাটা মাথা এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।
