মিষ্টির দোকানে ফ্রিজে মাংস উদ্ধার! সাংবাদিকদের বৈঠক করলেন দোকানের মালিক 

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারীঃ শিলিগুড়ি পুরনিগমের টাস্ক ফোর্সের অভিযানে দেশবন্ধু পাড়ার জনপ্রিয় মিষ্টির দোকানে মুরগির মাংস উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। দোকানের একটি ফ্রিজ থেকে উদ্ধার হয় মাংস।এই ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন দোকানের কর্ণধার বাপ্পা মোদক ও তার মেয়ে অন্বেষা মোদক। 
তাদের দাবি, যে ফ্রিজ থেকে মাংস উদ্ধার হয়েছে, সেটি মূল দোকানের নয়, কারখানার কর্মীদের ব্যবহারের ফ্রিজ।কর্মীরা নিজেদের খাওয়ার জন্য সামান্য মাংস সেখানে রেখেছিলেন।দোকানের মিষ্টি তৈরি বা বিক্রির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে সমস্ত নিয়ম মেনে তারা ব্যবসা করছেন।তবে পরিকাঠামোগত কিছু ত্রুটি থাকতে পারে, যা দ্রুত সংশোধন করা হবে। 
এই বিষয়ে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন প্রশ্ন তোলেন, “মিষ্টির দোকানে মাংস পাওয়ার পরেও কেন শুধুমাত্র নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হলো? কেন দোকান সিল করা হল না? কেন লাইসেন্স বাতিল করা হল না? অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানান তিনি।
অন্যদিকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, তদন্ত ছাড়া কোনও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যায় না।মানুষের ভুল হতেই পারে। তাই বলে সঙ্গে সঙ্গে চরম শাস্তি দেওয়া যায় না। নিয়মিত অভিযান চলছে এবং যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যাচ্ছে, সেখানে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিরোধীরা বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *