শিলিগুড়িতে নামী একটি মিষ্টির দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, চাঞ্চল্য 

শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ শহরের নামী একটি মিষ্টির দোকানের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, রবিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ আচমকাই গোডাউনের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়।মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন।দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও গোডাউনে থাকা প্রচুর পরিমানে মিষ্টি ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় গোডাউনে কেউ ছিলেন না। তাই ঘটনায় হতাহতের কোন খবর নেই।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলে অনুমান করা হচ্ছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে অনুমান।গোটা ঘটনার তদন্তে নেমেছে দমকল ও পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *