জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর 

জলপাইগুড়ি, ৩১ মার্চঃ জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বালা পাড়া ২৭ ডি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর।
 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দীর্ঘক্ষন রাস্তায় পড়ে ছিল সেই বাইক আরোহীর মৃতদেহ।জানা গিয়েছে, মৃতের নাম দিলীপ দাস।জলপাইগুড়ির পাতকাটা এলাকার বাসিন্দা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। 
গত দশ দিনে এই পথে দুর্ঘটনায় পর পর তিন জনের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। দুর্ঘটনা রুখতে সতর্কতামুলক পদক্ষেপ নিতে চলেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *